Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, May 13, 2022

 

কাশ্মীর: পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত পুলিশ সদস্য, ১৫ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ঘটনা নিউজ ডেস্কঃ টার্গেট কিলিং এর দ্বিতীয় ঘটনা সামনে এসেছে উপত্যকায়। পুলওয়ামার গুডুরা এলাকায় এক পুলিশকর্মী রিয়াজ আহমেদকে গুলি করে সন্ত্রাসবাদীরা। তিনি গুরুতর আহত হয়েছেন। এর আগে বুদগামে কাশ্মীরি পণ্ডিত কর্মচারী রাহুল ভাটকে গুলি করা হয়েছিল।তার মৃত্যু হয়েছিল। 15 ঘন্টার মধ্যে কাশ্মীরে সন্ত্রাসীরা টার্গেট কিলিং এর দ্বিতীয় ঘটনা ঘটিয়েছে। শুক্রবার সকালে পুলওয়ামায় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে এক পুলিশকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ কর্তা জানান, রিয়াজ আহমেদ থোকার গুডুরায় তার বাড়িতে উপস্থিত ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।

No comments:

Post Top Ad

Pages