কলকাতাঃ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ‘কু-কথা’ নিয়ে একসময় রাজ্যের তৃণমূল সরব হয়েছিল। কিন্তু এবার বাধা এলো খোদ দলের অন্দরমহল থেকেই। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং দলের নেতা দিলীপ ঘোষকে চিঠি লিখেছেন "পশ্চিমবঙ্গ রাজ্যে বা অন্য কোথাও আপনার নিজের সহকর্মীদের সম্পর্কে মিডিয়া বা কোনও পাবলিক ফোরামে যাওয়া থেকে বিরত থাকুন।"
চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘আগে অনেক বার আপনাকে সতর্ক করা হয়েছে। কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না।“ অরুণ সিং লিখেছেন, ‘আপনার বেশ কিছু বিবৃতি এবং ক্ষোভ প্রকাশ করে করা মন্তব্যে রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন। একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বও।“
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.


No comments:
Post a Comment