Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, May 25, 2022

“আমি কি আর ঘুমাতে পারবো?” মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন । অর্ধনমিত থাকবে আমেরিকার জাতীয় পতাকা।

ওয়াশিংটনঃ টেক্সাসের স্কুলে গুলি চালনার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত রাষ্ট্রপতি বাইডেন। তিনি নির্দেশ দিয়েছেন, নিহত ছাত্র-ছাত্রীদের ও অন্যান্যদের স্ম্তির প্রতি সম্মান জানিয়ে অর্ধনমিত থাকবে আমেরিকার জাতীয় পতাকা।  ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি বাইডেনকে "টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালানোর ভয়াবহ সংবাদ সম্পর্কে অবহিত করা হয়েছিল।" মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বলেন, এখন আমাদের কাজ করার সময়। আবেগ তাড়িত কণ্ঠে তিনি বলেন, "বাবা-মায়েরা তাদের সন্তানকে আর দেখতে পাবেন না। তাদের হ্দয় ভেঙ্গে গেছে। আমি কি আর আগের মতো ঘুমাতে পারবো? আজ রাতে আমাদের প্রার্থনা বিছানায় শুয়ে থাকা সেই বাবা-মায়ের জন্য। এর আগে তিনি ফোনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে কথা বলেন। জানতে চান তার কী কী সাহায্য লাগবে। 

ছবিঃ এ এন আই

No comments:

Post Top Ad

Pages