লিভারপুলঃ বারো বছরের এক স্কুল-ছাত্রীকে হত্যা করারা দায়ে এক ১৪ বছর বয়সী কিশোরকে দোষী সাব্যস্ত করা হয়েছে লিভারপুল ক্রাউন কোর্টে। আভা হোয়াইট নামে এক ১২ বছরের মেয়ে গত বছর ২৫ নভেম্বর রাত ৮.৩০ টার ঠিক পরে লিভারপুল সিটি সেন্টারে যখন বন্ধুদের সঙ্গে ঘুরছিল, তখন তাকে ছুরি মেরে হত্যা করা হয়। ঘাড়ে ছুরিকাঘাতের পরে স্কুলছাত্রীর মৃত্যু হয়।
জানা গেছে, ওই কিশোর, আইনি কারণে যার নাম প্রকাশ করা যাচ্ছে না, দাবি করেছেন যে তিনি ২৫ নভেম্বর ২০২১-এ লিভারপুল শহরের কেন্দ্রে একটি স্ন্যাপচ্যাট ভিডিও নিয়ে বিতর্কের পরে ১২ বছর বয়সী মেয়েটিকে আত্মরক্ষার জন্য দুর্ঘটনাবশত ছুরিকাঘাত করেছিলেন। লিভারপুল ক্রাউন কোর্টে তিনি ছুরি রাখার কথা স্বীকারও করেন।
বিচার চলাকালীন, আদালতকে বলা হয়েছিল গ্রুপের স্ন্যাপচ্যাট ভিডিও রেকর্ড করার পরে আভা এবং তার বন্ধুরা বিবাদী এবং তার তিন বন্ধুর সঙ্গে কথা কাটাকা্টিতে জড়িয়ে পড়ে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, May 25, 2022
১২ বছরের স্কুল ছাত্রীকে হত্যা করায় সাজা হল ১৪ বছরের এক কিশোরের
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment