Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, May 30, 2022

নেপালের ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে এখনও পর্যন্ত ১৪ টি মৃতদেহ উদ্ধার

কাঠমুন্ডুঃ নেপালের তারা এয়ার এর ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে এখনও পর্যন্ত ১৪ টি মৃতদেহ বের করা হয়েছে। উল্লেখ্য ওই বিমানে মোট ২২ জন যাত্রী ও ক্রু ছিলেন। আজ সকালে উদ্ধাকারীদের দল ঘটনাস্থলে পৌছায়। গতকাল খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকার্য বন্ধ রাখা হয়েছিল। 

নেপালের তারা এয়ার দ্বারা পরিচালিত একটি টুইন-ইঞ্জিন বিমান রবিবার, ২৯ মে উড্ডয়নের পর পার্বত্য মুস্তাং জেলায় নিখোঁজ হওয়ার একদিন পরে, উদ্ধারকারীরা বিমানটির বিধ্বস্ত স্থান থেকে ১৪ টি মৃতদেহ বের করে বলে সোমবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, মৃতদেহগুলিকে পোস্টমর্টেমের জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

No comments:

Post Top Ad

Pages