বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর বাহারি এলাকায় এক অমানবিক ঘটনা সমাজের সামনে একটা বড়ো প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। জানা গেছে, দুই বোন শিক্ষা ঋণ পরিশোধ করতে না পারায় তাদের নগ্ন করে তাদের বাড়িতেই মারধর করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আনেকাল তালুকের দোদাবোম্মাসান্দ্রা এলাকায়। এই ঘটনায় রামকৃষ্ণ রেড্ডি, সুনীল কুমার ও ইন্দ্রম্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
দায়ের করা অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীদের মধ্যে একজন ডোডাবোম্মাসান্দ্রার কাছে নেরিগা গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ রেড্ডির কাছ থেকে ৩০ শতাংশ অতিরিক্ত সুদে তার সন্তানদের শিক্ষার জন্য ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।
তবে পুরো ঋণের টাকা এক লপ্তে মিটিয়ে দিতে বলা হয় তাঁকে। তখন ওই ব্যাক্তি গ্রাম-বাসীদের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি করেছিলেন যে তিনি জমি বিক্রি করে ঋণের টাকাপরিশোধ করবেন। কিন্তু, তা সত্ত্বেও বাড়িতে ঢুকে দুই বোনকে নৃশংসভাবে নিগ্রহ করে জামাকাপড় খুলে ফেলতে বাধ্য করে অভিযুক্তরা। পরে এ ব্যাপারে সরজাপুর থানায় যোগাযোগ করেন নিগৃহিতাদের পিতা, কিন্তু অভিযোগ যে পুলিশ ইন্সপেক্টর রাঘবেন্দ্র ইম্বরপুর অভিযোগটি নিতে অস্বীকার করেছিলেন। এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যার ফলে পুলিশ ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের সৃষ্টি করে। এরপর পুলিশ ভুক্তভোগীদের থানায় ডেকে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment