Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 09, 2022

অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়িতে মরা সাপঃ তদন্তের আশ্বাস, শোকজ করা হয়েছে কয়েকজনকে

কলকাতাঃ বর্ধমানে জামালপুরের অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের খিচুড়িতে মরা সাপ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিল বহু শিশু। এরকম অভিযোগ পাওয়া গেছে এলাকা থেকে। অসুস্থ শিশুদের জামাল্পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। জামালপুরের বিডিও ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই কয়েকজনকে শোকজ করা হয়। জানা গেছে, মোট ৬ জন শিশু অসুস্থ হয়েছিল। তাদের অব্জারভেশনে রাখার পর ছেড়ে দেওয়া হয়। অভিযোগে জানা গেছে, টিফিন ক্যারিয়ারে করে খিছুড়ি নিয়ে যায় এক অভিভাবক। তাদের পরিবারের শিশুটি খিচুড়ি খাওয়ার সময় একটি সিদ্ধ সাপের বাচ্চা দেখতে পায়। খবরটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সারা গ্রামে।

No comments:

Post Top Ad

Pages