Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 09, 2022

আগামিকাল উচ্চমাধ্যমিকের ফল, মজার মজার পোস্টে ছেয়ে যাচ্ছে সোস্যাল-মিডিয়া

কলকাতাঃ আগামিকাল উচ্চমাধ্যমিকের (২০২২) এর ফলপ্রকাশ। স্বভাবতইঃ ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা ও উৎকণ্ঠা রয়েছে। গতবছর উচ্চ-মাধ্যমিকে কেবলমাত্র ২ টি বিষয়ের পরীক্ষা হয়। এ বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতেই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে, মাধ্যমিক পরীক্ষার আসন অন্য স্কুলে পড়লেও, উচ্চ-মাধ্যমিক নেওয়া হয় স্ব স্ব স্কুলেই। গত ২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয় আর পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৪ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে সংসদ। দেখা গেছে, মাধ্যমিক পরীক্ষায় গ্রামের বা শহরতলীর ফল ভালো হলেও, উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কলকাতার ফল ভালো হয়। এবারে তার ব্যাতিক্রম হয় কিনা সেটাও দেখার। এদিকে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামিকাল ১২ টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানানো হবে, কিন্তু মার্কশিট দেওয়া হবে ২০ জুন থেকে।
আগামীকাল, প্রায় ৭ লক্ষ ছাত্র-ছাত্রীদের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। কারণ এর ফলের উপরই নির্ভর করছে বহু ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষার ভবিষ্যত। এদিকে, উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে মজার মজার পোস্ট ঘুরে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়, যেখানে তির্যক ভঙ্গীতে কিছু সমালোচনা উঠে আসছে।

No comments:

Post Top Ad

Pages