Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 30, 2022

হুল দিবসঃ রাতে নির্দেশিকা জারি করে সব পরীক্ষা স্থগিতের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতাঃ হুল দিবস উপলক্ষ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পার্বিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার রাতে জারী করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কোনও স্কুলে পর্যায়ক্রমিক মূল্যায়ন থাকলে তা স্থগিত করতে হবে। ওই স্থগিত পরীক্ষা আগামী ৬ জুলাইয়ের মধ্যে নিতে হবে স্কুলগুলিকে। এই বিজ্ঞপ্তি সব স্কুলের প্রধানশিক্ষকদের পাঠানো হয়েছে। হুল দিবস নিয়ে পর্ষদের তরফে আগে কোনো বিজ্ঞপ্তি না দেওয়ায় আজ বহু স্কুলেই পরীক্ষা ফেলেছিলছিল। বুধবার রাতে সেই সব পরীক্ষা স্থগিত করতে বলল পর্ষদ। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, কোনও স্কুলই বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ জুন পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা পূর্ব নির্ধারিত হলে তা-ও স্থগিত করতে হবে।

No comments:

Post Top Ad

Pages