Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 30, 2022

মণিপুর: ভয়াবহ ভূমিধসে নিহত ৬, নিখোঁজ বহু

ইম্ফলঃ মণিপুরের নোনি জেলার একটি রেল নির্মাণস্থলে ব্যাপক ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত এবং কয়েক ডজন লোক নিখোঁজ হয়েছে বলে আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে টুপুল ইয়ার্ড রেল কনস্ট্রাকশন ক্যাম্পে। এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধার কাজ চলছে। বিশাল ধ্বংসাবশেষ ইজেই নদীকে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বাঁধের মতো স্টোরেজ অবস্থা তৈরি হয়েছে। যে কোন সময় এটা নিম্নাঞ্চলকে প্লাবিত করতে পারে। ভূমিধ্বসের কারণে একাধিক রাস্তা অবরোধের কারণে ভ্রমণকারীদের ৩৭ নং জাতীয় সড়ক এড়ানোর পরামর্শ দিয়েছে। এই ঘটনা নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল ভূমিধ্বসের স্থানে পৌঁছেছে এবং আরও দুটি দল টুপুলের পথে রয়েছে। এদিকে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের গভর্নর লা গণেশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। ইম্ফলের রাজভবন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages