Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, June 27, 2022

রবিবার রাতে বিস্ফোরণের জেরে ধ্বংস হয়ে গেছে বার্মিংহ্যামের একটি বাড়ি, কারণ এখনও অজানা

লন্ডনঃ রবিবার রাতে বড় ধরনের বিস্ফোরণের জেরে ধ্বংস হয়ে গেছে বার্মিংহ্যামের একটি বাড়ি, কারণ এখনও অজানা। ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর মতে, জরুরি সেবাগুলো এখনো উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে। ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিস (ডব্লিউএমএফএস) জানিয়েছে, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ, ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস, ক্যাডেন্ট গ্যাস এবং ন্যাশনাল গ্রিড সহায়তার কাজ চালাচ্ছে। বিষ্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, ৭ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বার্মিংহামের উত্তরে সাটন কোল্ডফিল্ডের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান।
স্কাই নিউজ ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কিংস্ট্যান্ডিংয়ের দুলউইচ রোডের একটি বাড়িতে। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি সংলগ্ন কমপক্ষে ৫-৬টি বাড়িও বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সন্দেহ, গ্যাস বিস্ফোরণ এর কারণ হতে পারে।

No comments:

Post Top Ad

Pages