ইস্ট লন্ডন, সাউথ আফ্রিকাঃ দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর পূর্ব লন্ডনে রোববার সকালে ১৩ থেকে ১৭ বছর বয়সী কমপক্ষে ২১ জন নাবালকের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। পরীক্ষা শেষের আনন্দে ওই নাবালক কিশোর-কিশোরীরা সমবেত হয়েছিল একটি বারে। পুলিশ এসে ওই বার থেকে ১৭ টি মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে ৯ জন কিশোরী আর ১২ জন কিশোর। অপর দুইজন স্থানীয় একটি ক্লিনিকে মারা যায়, একজন হাসপাতালে মারা যায় এবং একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
বারের মালিক সিয়াখাঙ্গেলা এনগেভু সাউথ আফ্রিকান টিভি কে বলেছেন, সরাইখানায় 'বিশৃঙ্খলা' দেখা দেওয়ায় নিরাপত্তা বাহিনী তাকে ডেকে পাঠায়।
“গেট পর্যন্ত ভিড় ছিল, কিছু কিশোর নিরাপত্তা-রক্ষীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, 'মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছে বলে আমি সহানুভূতিশীল।‘
পুলিশমন্ত্রী জেনারেল ভেকি সেলে বলেন, “ দক্ষিণ আফ্রিকায় মদ্যপানের বৈধ বয়স ১৮ বছর। তদন্তকারীরা 'মদের আইন মেনে চলার বিষয়গুলো' খতিয়ে দেখছেন।“
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, June 27, 2022
দক্ষিণ আফ্রিকার এক বারে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২১ জন নাবালকের মৃত্যু, তদন্তে পুলিশ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment