Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, June 06, 2022

বিহার: সমস্তিপুরে এক পরিবারের পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার

পটনাঃ সমস্তিপুরের বিদ্যাপতিনগর থানা এলাকার মৌ গ্রামে এক পরিবারের ৫ জনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান দেনার দায়েই পরিবারের সকলে আত্মহত্যা করেছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। পুলিসসূত্রে জানা গেছে, মৃতদের নাম মনোজ ঝা (৪৫), তার মা সীতা দেবী, স্ত্রী সুন্দরমণি দেবী এবং তাদের সন্তান সত্যম কুমার এবং শিবম কুমার। মনোজ ঝা অটোরিকশা চালিয়ে তামাক বিক্রি করতেন। তিনি অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বলে জানা গেছে, কিন্তু তার আর্থিক অবস্থার কারণে ঋণ শোধ করতে পারেনি।

No comments:

Post Top Ad

Pages