Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, June 08, 2022

প্রাথমিকে শিক্ষক নিয়োগঃ সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের।

কলকাতাঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাশে এই মামলাটি ওঠে। বিচারপতি জানিয়েছেন, যেহেতু এই মামলায় চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম উঠে আসছে, যিনি টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি দিয়েছেন বলে অভিযোগ তাই ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। ২০১৪ সালের প্রাথমিকে পাশ না করেও অনেকে চাকরি পেয়েছেন, এই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন সৌমেন নন্দী নামে এক ব্যাক্তি। আদালত জানিয়েছেন, এই মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসকেও তদন্তে সহযোগিতা করতে হবে। বিচারপতির নির্দেশ, নির্দেশ, আগামী ১৫ জুন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে।

No comments:

Post Top Ad

Pages