Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, June 08, 2022

রাজারহাটে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ

কলকাতাঃ এবার এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ পাওয়া গেল রাজারহাটের লাউহাটির একটি নার্সিং কলেজের হোস্টেল থেকে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীটি জি এন এম ৩ বর্ষের ছাত্রী ছিল। মৃতদেহের পাশ থেকে একটি স্যুইসাইড নোট পাওয়া গেছে। তবে, সমস্ত বিষয়টি নিয়ে রহস্য রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মন্ডল। জানা গেছে ওই স্যুইসাইড নোটে কয়েকজনের নাম পাওয়া গেছে। ওরা সবাই তার সহপাঠী। এদিকে, আত্মহত্যার বিষয়টি সাজানো বলে অভিযোগ করে মহশ্বেতাকে খুন করা করা হয়েছে। এমন্টাই বক্তব্য ছাত্রীর পরিবারের। মহাশ্বেতা মণ্ডলের পরিবারের মতে, এই মাসে নার্সিং কলেজে একটি প্রতিবাদ দেখানো হয়েছিল যেখানে মহাশ্বেতা মণ্ডল দলের নেতা ছিলেন। আপাতত হত্যা নাকি আত্মহত্যা? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

No comments:

Post Top Ad

Pages