Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 09, 2022

উত্তরপ্রদেশঃ বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে স্বামী ও ছেলেরা পিটিয়ে মারলো এক মধ্যবয়স্কা ও তার সঙ্গীকে

লখনৌঃ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে, বুধবার এক ৪০ বছর বয়সী মহিলাকে তার স্বামী এবং ছেলেরা পিটিয়ে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্কের জন্য বিরক্ত ছিল পরিবারের সদস্যরা। যার সাথে সেি মহিলা থাকছিল, তাকেও পিটিয়ে মারা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, মমতা জালালাবাদ থানার ডহরপুর গ্রামের রমন পালের সঙ্গে থাকতেন। এই বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন স্বামী ওমপাল কুশওয়াহা। পুলিশ ইনচার্জ জয়শঙ্কর সিং বলেন, কুশওয়াহা ও তার ছেলে এরপর ওই মহিলা ও তার সঙ্গীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। আসামিরা পলাতক রয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামে পুলিশ মোতায়েন করেছে।

No comments:

Post Top Ad

Pages