রাঁচিঃ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রাক্তন ও বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা এবং বহিষ্কৃত নেতা নবীন জিন্দাল দের নবী মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবারের নামাজের পরে রাঁচিতে যে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছিল সেই সময় ২ জন মারা গেছেন। রাঁচি রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS) এই খব জানিয়েছে।
গতকালের হিংসাত্মক বিক্ষোভে বহু মানুষ আহত হয়েছেন। পাথর নিক্ষেপ এবং বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটার পর জেলা প্রশাসন রাঁচির হিংসা-কবলিত এলাকায় কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আজ সকাল ৬ টা পর্যন্ত রাঁচিতে সমস্ত ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। রাঁচি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অনীশ গুপ্ত বলেছেন যে পরিস্থিতি "সামান্য উত্তেজনা" থাকা সত্ত্বেও "নিয়ন্ত্রনে" ছিল।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment