কলকাতাঃ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি হুমকিতে ভয় পান না। নিষিদ্ধ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) পলাতক প্রধান দ্বারা একটি ভিডিও প্রকাশের একদিন পরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এই মন্তব্য করেছেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য, নিষিদ্ধ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি পৃথক রাজ্যের দাবি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে তার উত্তরবঙ্গ সফরের আগে হুমকি দেওয়া হয়েছিল এই সংস্থার পক্ষ থেকেই।
আলিপুরদুয়ারে একটি অনুষ্ঠানে মমতা বলেন, "কিছু লোক আমাকে হুমকি দিচ্ছে, আমি তাদের ভয় পাই না। গেরুয়া শিবির বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, তবে আমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
মঙ্গলবার থেকে শুরু হওয়া মুখ্যমন্ত্রীর তিন দিনের সফরে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে রাজনৈতিক ও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তার। এদিকে হুমকির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সফরের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment