Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 09, 2022

আসাম: মদ্যপ স্বামীকে পিটিয়ে খুন করলো স্ত্রী

গুয়াহাটি: এক মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি আসামের মঙ্গলদাই শহরের কাচারি পুর এলাকায়। বুধবার সকালে রজিতা বোড়ো এবং তার স্বামী প্রফুল্ল বোড়ো দুজনেই মাতাল হয়ে ঝগড়া শুরু করে। পরে, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। প্রফুল্ল বোড়ো প্রথমে স্ত্রীকে কাঠের টুকরো দিয়ে মারধর শুরু করে এবং অবশেষে লোহার রড দিয়ে পেটানোর চেষ্টা করে। এই সময় স্ত্রীও তার উপর চড়াও হয়। দুজনের মারামারিতে শেষপর্যন্ত স্বামী মারা যায়। স্ত্রী রজিতা বোড়ো জানান, মাতাল হয়ে তার স্বামী তাকে নিয়মিত নির্যাতন করত। এ ব্যাপারে মঙ্গলদই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

No comments:

Post Top Ad

Pages