গুয়াহাটি: বুধবার আসামের কামরুপ জেলায় নির্মাণাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এর সাত তলা থেকে পড়ে একজন ডাক্তারের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা একটি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান, যেখানে তারা ডাক্তারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ফাল্গু প্রতিম দাস নামে ওই চিকিৎসককে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি মারা যান।
একজন আধিকারিক বলেন, "প্রাথমিক তদন্ত অনুযায়ী, ডাক্তারবাবু ভবনের সাত তলা থেকে পড়ে গিয়েছিলেন। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সেটা তদন্তের পর জানা যাবে।"
গুয়াহাটি থেকে প্রায় ২৫.৫ কিলোমিটার দূরে চাংসারিতে অবস্থিত AIIMS এখনও আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি, তবে, ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment