Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, June 30, 2022

গাজিয়াবাদঃ পুলিশ বুথ থেকে মাত্র ৫০ মিটার দূরে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারা হলো

গাজিয়াবাদঃ বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ গাজিয়াবাদের কবি নগর শিল্পাঞ্চলের একটি পুলিশ বুথ থেকে মাত্র ৫০ মিটার দূরে ২৫ বছরের এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারা হইয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় একটি পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু লোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাছে একটি দগ্ধ মেয়েকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, মেয়েটির শরীরের ১০০% পুড়ে যাওয়ার তাকে বাঁচানো যায়নি। অবস্থায় ছিল। হাসপাতালের চিকিৎসক মেয়েটিকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। তবে, মেয়েটি কে, তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশের অনুমান, অন্যত্র খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে দেহ। পুলিশ জানিয়েছে, পেট্রোলের মতো দাহ্য পদার্থ দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আশপাশে জ্বলার কোনও চিহ্ন ছিল না। তার ভিত্তিতেই মনে হচ্ছে, তাঁর দেহ কোনও গাড়িতে রাখা ছিল। আশপাশের সিসিটিভি ক্যামেরায় রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের লোকজনকেও গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও সূত্র পাওয়া যায়নি। পুলিশের পরে, ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের ধারনা, ওই তরুণীকে বস্তা বা ব্যাগে করে আনা হয়নি। ঘটনাস্থলে মহিলার কাপড়ের কিছু পোড়া অংশ ছিল। পুলিশ আধিকারিকরা রাতেই সমস্ত থানার ইনচার্জদের নির্দেশ দেন, তাঁদের এলাকার নিখোঁজ মহিলাদের বিস্তারিত তথ্য জানতে হবে। দুই মাস আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল লোনিতে। দিল্লি থেকে মহিলার দেহ সেখানে এনে ফেলে দেওয়া হয়। তার মুখও পুড়ে গিয়েছিল যাতে তাকে সনাক্ত করা না যায়। দীর্ঘদিন ধরে লোনি এলাকায় ভাড়া থাকতেন ওই মহিলা। শনাক্তের সঙ্গে সঙ্গেই বিষয়টি প্রকাশ করা হয়।

No comments:

Post Top Ad

Pages