নতুন দিল্লিঃ দিল্লি পুলিশ আজ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের জঙ্গলের একটি গাছে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, লোকটির বয়স চল্লিশের মধ্যে বলে মনে হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে যে আজ একটি পিসিআর কল আসে, যাতে বলা হয়েছিল, "জেএনইউ জঙ্গলে একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।“ এরপর ঘটনাস্থলে যায় এসএইচও ভি কে উত্তরের নেতৃত্বে পুলিশ। দলটি ঘটনাস্থলে গিয়ে একটি গাছে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়। মৃতদেহটিতে যেভাবে পচন ধরেছিল, যা দেখে পুলিসের ধারণা বেশ কয়েকদিন ধরেই মৃতদেহটি ওখানে ঝুলছিল। তবে মৃতের পরিচয় এখনো জানা যায়নি।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment