ভুবনেশ্বরঃ গজপতি জেলার মোহনা এলাকার নারায়ণ নগরের একটি চাউমিন কারখানায় কমপক্ষে তিনজন শ্রমিক শ্বাসরোধ হয়ে মারা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই তিন কর্মীকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তৎক্ষণাৎ নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাদের মৃত্যুর কারণ নিয়ে সন্দিহান পুলিশ। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
একটি সূত্র জানায়, ওই তিন শ্রমিক বিভিন্ন দোকানে চাউমিন সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। গতকাল কাজ শেষ হওয়ার পর শ্রমিকরা এলপিজি গ্যাস বন্ধ করতে ভুলে যান। ধারণা করা হচ্ছে, গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ছবিঃ প্রামেয়া
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment