Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 18, 2022

স্কুলে বোমা রাখা আছে, হুমকী আসায় খালি করা হল বেঙ্গালুরুর একটি স্কুল

প্রতিকী চিত্র 

ভয়েজ ৯ নিউজ ডেস্কঃ দক্ষিণ বেঙ্গালুরুর রাজরাজেশ্বরীনগরের আইডিয়াল টাউনশিপের একটি বেসরকারী স্কুলে ইমেলের মাধ্যমে স্কুলে বোমা রাখা আছে, এরকম এক হুমকি আসে। সকাল সাড়ে ৮টার দিকে হুমকি ই-মেইলটি দেখে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। আধ ঘন্টার মধ্যে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ১,৫০০ এরও বেশি শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গণ থেকে সরিয়ে পার্শ্ববর্তী স্কুলে স্থানান্তরিত করা হয়। এরপর ঘটনাস্থলে চলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ স্কোয়াড। ডিসিপি পশ্চিম বেঙ্গালুরু লক্ষ্মণ বি নিম্বারগি এ খবর জানিয়েছেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ স্কুল চত্বরের পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে বলেন যে এই হুমকিটি ছিল ভূয়া। আতঙ্ক ছড়ানোর জন্যই করা হয়েছিল। তবে এ ব্যাপারে একটি কেস দায়ের করা হয়েছে। কে বা কারা এই মেলটি পাঠিয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে।

No comments:

Post Top Ad

Pages