ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশের হাথরাসে এক সড়ক দুর্ঘটনায় ৫ জন কানওয়ারিয়ার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আর এক জন। পাঁচজন ঘটনাস্থলেই মারা যায় এবং আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগ্রা জোনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কৃষ্ণ বলেন, "আজ বেলা ২টা ১৫ মিনিট নাগাদ ট্রাকের ধাক্কায় ৫ জন কানোয়ারেরমৃত্যু হয়, একজন গুরুতর আহত হন। অপর একজন সামান্য আহত হয়েছেন। এরা সকলেই হরিদ্বার থেকে গোয়ালিয়র যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ট্রাক ড্রাইভারকে খোজা হচ্ছে। জানা গেছে, আহতকে প্রথমে সিএইচসি সদাবাদে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে আগ্রায় রেফার করা হয়েছে। নিহতরা সকলেই মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে ২৫ কিলোমিটার দূরে গির খুর্দের বাসিন্দা। কানওয়ারিয়াদের একাংশ জানান, একই এলাকা থেকে ৪০ জনেরও বেশি লোক মিছিল নিয়ে ফিরছিলেন। কেউ এগিয়ে ছিলেন, কেউ পিছিয়ে ছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মর্মান্তিক পত-দুর্ঘটায় মৃত কানোওয়ারীদের জন্য শোকপ্রকাশ করেছেন।
ঘটনাটি ঘটেছে সাদাবাদের বাধর গ্রামের কাছে সেন্ট ফ্রান্সিস স্কুলের কাছে। কানওয়ারিয়াদের অভিযোগ, কানওয়ারিয়াদের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি। সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাওয়ানে (শ্রাবণ) কানওয়ার যাত্রার কারণে উত্তর প্রদেশের মোরাদাবাদের সমস্ত স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ২৫ জুলাই এবং ২৬ জুলাই বন্ধ থাকবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.


No comments:
Post a Comment