ঢাকাঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আগামীকাল শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে মো. সামসুল আরেফিনের সই করা সারকুলারে বলা হয়, ‘শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’ শিনজো আবেকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ আখ্যা দিয়ে ৯ জুলাই এই শোক পালন করা হবে। এতে আরো বলা হয়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, July 08, 2022
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment