Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 04, 2022

ওড়িশায় ৩,৭৪০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্ণিত করা হলো

ভুবনেশ্বরঃ ওডিশা সরকার ৩,৭৪০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছে যারা দীর্ঘদিন ধরে বে-আইনিভাবে ওড়িশার বিভিন্ন জায়গায় বসবাস করছিল। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (এমওএস) তুষারকান্তি বেহেরা সোমবার ওড়িশা বিধানসভায় একথা জানিয়েছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিভিন্ন সময়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বেহেরা বলেন, অনুপ্রবেশকারীরা বারগড়, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর, মালকানগিরি, নবরংপুর এবং ভুবনেশ্বর নগর পুলিশ জেলায় বসবাস করছে। এই ৩,৭৪০ জন অনুপ্রবেশকারীর মধ্যে ১,৭১১ জন বিদেশী নাগরিককে নির্বাসনের নোটিশ দেওয়া হয়েছিল। তবে মাত্র ২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।

No comments:

Post Top Ad

Pages