Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, July 18, 2022

লিজাদের কেন চলে যেতে হয়? ওরা কি জানে যুদ্ধ কাকে বলে?

ভয়েস ৯ঃ কয়েকদিন আগেও ফুটফুটে ছোট্ট মেয়েটা মায়ের কাছে কাছে ঘুরত। মা আদর করে কিছুদিন আগে বেশ কয়েকটা টেডি কিনে দিয়েছিল। তাই নিয়েই সে খেলত। সে জানত না যুদ্ধ কাকে বলে। ইউক্রেনের আকাশে এত বিমান কেন? ক্ষেপণাস্ত্র কি শুধুই আগুন ছড়ায়?
লিজা আজ নেই। লিজার সঙ্গে সঙ্গে মারা গেছে আরও বেশ কয়েকজন ফুটফুটে শৈশব। এরা আর ফিরবে না। এরা জানবে না, কেন তাদের অকালে চলে যেতে হল। লিজারা ইউক্রেনের নয়, রাশিয়ার নয়, লিজারা ছড়িয়ে আছে সারা বিশ্বময়। ওরা শুধু একটা উত্তরের অপেক্ষায়। যেটাকায় পৃথিবীর দুঃখ ঘোচানো যেত, সেই টাকায় কেন এই মৃত্যুর উৎসব?

No comments:

Post Top Ad

Pages