শিবপুরীঃ মধ্যপ্রদেশের শিবপুরীতে এক মর্মান্তিক ঘটনায় একটি ৫ বছরের মৃত্যু হয়েছে। অভিযোগে জানা গেছে, মেয়েটির বাবা নিজেই তার ৫ বছরের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে গোয়ালিয়রে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গিয়েছে, ভাটুয়ার বাসিন্দা মনোজ জাটভের স্ত্রী সীতা জাটভ স্বামীর সঙ্গে ঝগড়া করে পাঁচ বছরের মেয়েকে নিয়ে বরোদায় তার বাপের বাড়িতে থাকতে গিয়েছিলেন। মনোজ তার স্ত্রীকে নিতে তার শ্বশুরবাড়িতে যায়। সেখানে গিয়ে তিনি তাঁর স্ত্রী সীতাকে তাঁর বাড়িতে ফিরে যেতে বলেন। সীতা তার সাথে যেতে অস্বীকার করে। মনোজ রেগে গিয়ে তার ৫ বছরের মেয়ে নয়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
জানা গেছে, মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়িতে গিয়েছিল মনোজ। সেখানে সে প্রথমে ঝগড়া করে, তারপর নিজের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment