Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, July 07, 2022

লীনা মণিমেকলাইয়ের বিতর্কিত পোস্ট টুইটার থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ মধ্যপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগের

ভূপালঃ মধ্যপ্রদেশের সাইবার ইন্টেলিজেন্স এবং সাইবার ক্রাইম পুলিশ টুইটার এর আইন বিভাগকে চিঠি লিখে জানিয়েছে যে চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাইয়ের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা তথ্য ও ছবি ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারা অনুযায়ী বেআইনী। এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয়েছে। সাইবার বিভাগের পক্ষ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ওই টুইটগুলি সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা লীনা মণিমেকলাই, এই মুহুর্তে তার ডকুমেন্টারি কালির পোস্টার নিয়ে তীব্র বিতর্কের মধ্যে রয়েছেন। বৃহস্পতিবার তিনি শিব পার্বতীর মতো পোশাক পরিহিত দুই লোক থিয়েটার শিল্পীর ধূমপানের একটি ছবি টুইট করেছেন।

No comments:

Post Top Ad

Pages