পাটনাঃ ছাত্রকে নির্মম ভাবে প্রহার করার অভিযোগে গ্রেফতার হলেন সেই শিক্ষক। বৃহস্পতিবার সংবাদ ভয়েস ৯ এ এই খবরটি ভিডিও সহ প্রকাশ করা হয়েছিল। একইসঙ্গে এই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পরেছিল সারা দেশ। পুলিশে অভিযোগ জানানোর পর অবশেষে গ্রেফতার হলেন প্রাইভেট টিউটর অমরকান্ত কুমার। তার বাড়ি বিহারের নালন্দায়। এক ছাত্রকে ছাত্রীর সঙ্গে কথা বলতে দেখে তাকে নির্মমভাবে প্রহার করে ওই শিক্ষক। প্রথমে ব্যাট, পরে চড়-থাপ্পর মারা হয় শিশুটিকে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে। োই শিক্ষককে নালন্দা থেকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি ভয়ঙ্করভাবে শারীরিক ও মানসিক আঘাত পাওয়ায় তার চিকিতসা চলছে বলে জানিয়েছেন এসএসপি পাটনা এমএস ধিলন।
আবার দেখুন সেই ভিডিওঃ
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment