কাঠমান্ডুঃনেপালের রামেছাপ জেলায় আজ সকালে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রামেছাপ থেকে কাঠমান্ডুর দিকে যাওয়া যাত্রীবাহী বাসটি (বিএ ৩ খা ৮৩৯৬) সুনাপতি গ্রামীণ পৌরসভা-৫ এবং খান্ডাদেবী পৌরসভা-১ এর সীমান্তে দুর্ঘটনার কবলে পড়ে। রামেছাপের প্রধান জেলা কর্মকর্তা দীপক কুমার পাহাড়ির মতে, এই দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২ জুন নেপালের রূপনদেহী জেলায় একটি বাস সেতু থেকে পড়ে কমপক্ষে ৯ জন নিহত ও ২৪ জন আহত হয়। রোহিনী নদীর উপর একটি সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় রূপনদেহির ভৈরহাওয়া-পারাসি রোড সেকশনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গুরুতর আহত তিনজনকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয় এবং বাকিদের চিকিৎসার জন্য কাভ্রেপালানচকের ধুলিখেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বাসটি রাস্তা থেকে প্রায় ৩০-৩৫ মিটার নীচে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, July 05, 2022
নেপালে সড়ক দুর্ঘটনা, নিহত কমপক্ষে ৯; আহত ৩০
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment