Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, July 15, 2022

দিল্লির আলিপুর গোডাউনের দেওয়াল ভেঙে ৬ জনের মৃত্যু, শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আজ দিল্লির আলিপুর এলাকার একটি গোডাউনের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তবে দেওয়ালের তলায় বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, ঘটনাস্থলে ২৫ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) টুইট করে এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, "দিল্লির আলিপুরে এই দুর্ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।“ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, আলিপুরে যে দুর্ঘটনাটি ঘটেছে তা সত্যিই দুঃখজনক এবং তিনি বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, "জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি।" টুইটারে লিখেছেন মুখ্যমন্ত্রী।

No comments:

Post Top Ad

Pages