নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের চিকিৎসক ও তাদের কর্মীদের আপ্রাণ চেষ্টায় এক হস্তিনীকে প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে তার শাবককেও। জানা গেছে একটা হাতির বাচ্চা নাখোন নাওক পার্ক প্রদেশের গল্ফ কোর্সে একটি কংক্রিটের গর্তে পড়ে যায়। তার মা গর্তের কাছে দাঁড়িয়ে শিশুটিকে রক্ষা করছিল আর কাউকে তার কাছে আসতে দেয়নি।
এমন পরিস্থিতিতে শিশুটিকে বের করে আনার জন্য ট্র্যাঙ্কুলাইজার বন্দুক থেকে অজ্ঞান করার ৩টি ইঞ্জেকশন মা হাতিকে দিতে হয়।
ইঞ্জেকশনের প্রভাবে মা হাতিও অজ্ঞান হয়ে গর্তে পড়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দেখে সেখানে ক্রেন আনা হয়। শেষপর্যন্ত তাকে টেনে বের করে আনা হয়, কিন্তু সে অচেতন হয়ে পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিপিআর দেওয়ার সিদ্ধান্ত হলেও হাতিটিকে এমন চিকিৎসা দেওয়া বেশ কঠিন কাজ ছিল। ডাক্তার এবং তার দল মা হাতির বুকের উপর উঠে তাকে সিপিআর দেওয়ার চেষ্টাও করে। কিন্তু তাকে চেতনা ফেরাতে সক্ষম হয়নি।
এ সময় শিশুটিকে বের করে আনার জন্য গর্তটি আরও খুঁড়ে ফেলে উদ্ধারকারী দল। শিশুটি বের হওয়ার সাথে সাথেই মায়ের কাছে যায়, কিন্তু সেও অচেতন হয়ে পড়ে। এরপর চিকিৎসকদের দল আবার মা হাতির বুকের উপর চড়াও হয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করে।
ন্যাশনাল পার্কের পশু চিকিৎসক চান্য কাঞ্চনসরক বলেন, মায়ের কাছে থাকার কারণে আমরা শিশুটির কাছে যেতে পারিনি। তাই তাকে ট্রানকুইলাইজারের তিনটি ডোজ দেওয়া হয়েছিল। অনেক পরিশ্রমের পর মা হাতির অবস্থার উন্নতি হয় এবং সে জ্ঞান ফিরে পায়। পরে মা হাতি ও শিশু জঙ্গলে ফিরে যায়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, July 15, 2022
Home
Environment
International
থাইল্যান্ডঃ হস্তিশাবককে উদ্ধার করতে মাকে অজ্ঞান, শেষে সিপিআর দিয়ে মা হাতিকে বাঁচানো হল
থাইল্যান্ডঃ হস্তিশাবককে উদ্ধার করতে মাকে অজ্ঞান, শেষে সিপিআর দিয়ে মা হাতিকে বাঁচানো হল
Tags
Environment#
International#
Share This
About Sangbad Voice 9
International
Tags
Environment,
International
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.



No comments:
Post a Comment