Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 03, 2022

স্ত্রী সুস্বাদু খাবার তৈরি করতে না পারায় বন্ধুদের সঙ্গে মিলে স্ত্রীকে খুন করল স্বামী

বারাণসীতে বন্ধুদের সঙ্গে মিলে স্ত্রীকে খুন করল এক স্বামী। কারণ একটাই, স্ত্রী সুস্বাদু খাবার রান্না করতেন না।
বারাণসীঃ বারাণসীতে এক স্বামী তার বন্ধুদের সাহায্যে নিজের স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কারণ হিসাবে বলা হয়েছে, তার স্ত্রী সুস্বাদু খাবার রান্না করেন না। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। খুনের পর দেহ কুয়োয় ফেলে দেয় অভিযুক্তরা। হত্যাকাণ্ডের ২৫ দিন পর পুলিশ ঘটনার কথা প্রকাশ করেছে। ঘটনাটি ঘটেছে কাপশেঠির আকোধা গ্রামে। মহিলার নাম রুমন সিং। গত ২৮ জুন রুমান সিংয়ের মা পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তাঁর সন্দেহ হয়, জামাই অর্জুন সিং তাঁর মেয়েকে খুন করেছে। এরপর, এসপি বলেন, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। এ সময় অর্জুন সিং-এর উপর পুলিশের সন্দেহ আরও গভীর হয়। শুক্রবার পুলিশ অর্জুন সিংকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময়, অর্জুন পুলিশকে জানিয়েছে যে তার স্ত্রী রুমন সিং দিনের পর দিন তার সঙ্গে ঝগড়া করত। তিনি রান্নাও করতে জানতেন না। তখন থেকেই স্ত্রীকে খুন করার চিন্তা তার মাথায় আসতে শুরু করে। এ জন্য বন্ধু দীপক গুপ্তর বাড়িতে যান তিনি। তাকে বলেছিলেন যে তিনি যে কোনও উপায়ে তার স্ত্রীর কাছ থেকে মুক্তি পেতে চান। দীপকের বাড়িতে বন্ধু চান্দু ওরফে চন্দ্রকেশকেও খুঁজে পান অর্জুন। অর্জুন দীপক ও চান্দুকে রাজি করিয়ে ফেলে, যে কোনো উপায়ে তার স্ত্রীকে সরিয়ে দিতে হবে। সমস্ত শুনে, তারা স্ত্রীকে নিয়ে দীপকের আটা মিলের কাছে অর্জুনকে আসতে বলে। সেখানেই তাকে হত্যা করা হবে বলে স্থির হয়। সেইমতো, গত ৫ জুন অর্জুন ও তার স্ত্রী দু'জনে পৌঁছে যান দীপক গুপ্তের আটা মিলের কাছে। চা-জল খাওয়ার অজুহাতে সেখানেই থামেন অর্জুন। অর্জুনের স্ত্রী রুমানও তাতে রাজি হয়ে যান। এর পরে, অর্জুনের বন্ধুরা রুমানের খাবারে মাদকদ্রব্য মিশিয়ে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। ওই রাতেই ওই তিনজন রুমনকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। তারপর, দেহটি কিছু দূরে কুয়োয় ফেলে দেওয়া হয়।

No comments:

Post Top Ad

Pages