Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, July 03, 2022

চুঁচুড়া ও শেওড়াফুলিতে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

হুগলিঃ শনিবার হুগলি জেলার চুঁচুড়া ও শেওড়াফুলিতে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় হুগলি থেকে বহু ছাত্র-ছাত্রী বেশ ভালো ফল করেছে। তাদের আরো উৎসাহ দিতেই এই অনুষ্ঠানে আয়োজন। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া রবীন্দ্রভবনে ২০২২ সালে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরষ্কৃত করা হয়। তাদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া ছিলেন ,চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, বিধায়িকা লাভলী মৈত্র , বিধায়িকা ফেরদৌসী বেগম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী,সহ সকল কাউন্সিলর।
অন্যদিকে, বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ও সুবীর ঘোষের ব্যবস্থাপনায় সুরেন্দ্র ভবন শেওড়াফুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুবীর ঘোষ, উত্তরপাড়ার পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অন্যান্য নেতৃত্ব গণ। সর্বোপরি ছাত্র-ছাত্রীগণ |

No comments:

Post Top Ad

Pages