কুলুঃ কুলু জেলার সায়ঞ্জ উপত্যকার জাংলা এলাকায় একটি বেসরকারী বাস খাদ পড়ে গেলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কুলু থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জানা গেছে, সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে ছিটকে পড়ে। বাস টিতে ৪০ জন স্কুল ছাত্-ছাত্রী ছিল। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি একটি টুইট বার্তায় বলেছেন, "কুলুর সায়ঞ্জ উপত্যকায় বেসরকারি বাস দুর্ঘটনার খবর পেয়েছি। গোটা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দিন।"
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment