নিউজ ডেস্কঃ রবিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডান দিকের উইংটি বোয়িং ৭৩৭-এর বাম দিকের উইংকে আঘাত করে। রাত ৯টা ২০ মিনিটে রক্ষণাবেক্ষণের পর হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও একটি ইঞ্জিনিয়ারিং টিম ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে বলে বিমানবন্দর সূত্রে খবর। সিঙ্গাপুর থেকে আসা বোয়িং ৭৮৭ বিমানটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নামার পর তা হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হচ্ছিল।
ছবি সৌজন্যঃ জি নিউজ
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, July 11, 2022
হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment