নিউজ ডেস্কঃ আজ দুপুরে পুরীর কাছে সাতাসনখায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে একজনের মৃত্যু হয়, আহত হয় বেশ কয়েকজন। জানা গেছে, 'সরলা' নামের বাসটি প্রবল বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর উল্টে যায়। খবরে বলা হয়, দুপুর ১২টা ৪৫ মিনিটের নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ওনেকে জানান, সুনাবেষার সময় অতিরিক্ত ডিউটির কারণে চালক ক্লান্ত হয়ে পড়েছিলেন।
আহত যাত্রীদের সকলকেই সাতসঁখা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ১ জুলাই ওডিশার এক সিনিয়র ফটোসাংবাদিক বিশ্ববিখ্যাত রথযাত্রা উৎসব কভার করার জন্য গাড়ি পথে যাওয়ার সময় সাতসঁখার কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃতের নাম অশোক পান্ডা, তিনি একটি স্থানীয় দৈনিকের ফটোসাংবাদিক হিসেবে কাজ করছিলেন। জগন্নাথদেবের বার্ষিক সফর কভার করতে পুরী যাচ্ছিলেন তিনি।
ছবিঃ ওডিশা টিভির সৌজন্যে
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment