নিউজ ডেস্ক, লখনউঃ সোমবার উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের জোগিয়া কোতোয়ালি এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে এএসপি সুরেশ চন্দ্র রাওয়াত, জোগিয়া, বংশী, সিদ্ধার্থনগর এবং আরও কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মানুষকে শান্ত করে। রাতেই পুলিশ দেহ হেফাজতে নিয়ে ময়না-তদন্তের জন্য পাঠায়। মেয়েটির বাবা গ্রামের চার যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে বলেছেন, সোমবার তার মেয়ে নিজের গ্রাম লখনাপার থেকে ফেরার সময়, ওই যুবকরা তাকে আটক করে এবং শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করে।
মেয়েটির বাবার অভিযোগ, এই ঘটনায় আহত হয়েই মৃত্যু হয়েছে তার মেয়ের। দেহ উদ্ধারের পর কিছু লোক হইচই শুরু করে, যার জেরে গ্রামে উত্তেজনা ছড়ায়। যোগিয়া কোতওয়ালির ইনচার্জ দীনেশ কুমার সরোজ জানিয়েছেন, খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। দেহটি ছিল বিছানায়। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ফরেন্সিক দলের সাহায্যও নেওয়া হচ্ছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এএসপি সুরেশ চন্দ্র রাওয়াত জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment