Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, July 12, 2022

কেরলে আর এস এস অফিসে বোমা ছোঁড়া হল

তিরুবন্তপুরমঃ কেরালার কান্নুর জেলার পায়ুয়ানুরে আরএসএস-এর অফিসে বোমা ছোঁড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পায়িয়ান্নুর পুলিশ জানিয়েছে, আজ সকালে ঘটনাটি ঘটেছে, হামলায় ভবনের জানালার কাচ ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আরও তদন্ত চলছে। তবে, কে বা কারা এই কাজ করেছে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায় নি। পুলিশ সব স্তর থেকে তদন্ত করছে। বিজেপির টম ভাদাক্কান এই ঘটনা নিয়ে মন্তব্য করে লিখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সামাজিক সংগঠনে বোমা ছোড়ার পর্যায়ে চলে যাওয়াটা দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। নাগরিক সমাজে এটা গ্রহণযোগ্য নয়। এর আগেও আরএসএস কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে হবে। এর জন্য দায়ী পুলিশ ও রাজ্য প্রশাসন। কেরালার মানুষ মিথ্যা কথা বলবে না। টম ভাদাক্কান বলেছেন, পুলিশের যোগসাজশ খুবই বিপজ্জনক। রাজ্যের যে কোনও রাজনৈতিক দফতরের ক্ষতির জন্য রাজ্য সরকারকে দায়ী করা হবে।

No comments:

Post Top Ad

Pages