Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, July 12, 2022

কলকাতায় রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, আজ যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ একাধিক কর্মসূচিতে ঠাসা এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর আজকের দিনটি। জানা গেছে, তিনি আজ স্বামী বিবেকানন্দের বাড়ি পরিদর্শন করবেন। এরপর রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। সোমবার দেরাদুন থেকে বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে দ্রৌপদী সরাসরি যান সুকনার কাছে একটি বেসরকারি হোটেলে। সেখানে তার বেশ কয়েকটি কর্মসূচি ছিল। উত্তরবঙ্গের শিলিগুড়ি ও সুকনাতে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নিজের প্রচার করেন। বৈঠক করেন সিকিমের দু’জন সাংসদ ও ৩০জন বিধায়কের সঙ্গে। পরে রাতের বিমানে কলকাতায় আসেন তিনি। দমদম বিমানবন্দরে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন মানুষজন।

No comments:

Post Top Ad

Pages