Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, July 23, 2022

পার্থ চট্টোপাধ্যায় অপরাধী প্রমানিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেঃ সাংবাদিক বৈঠকে কুনাল

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ পার্থ চট্টোপাধ্যায় অপরাধী প্রমানিত হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সাংবাদিক বৈঠকে জানালেন দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। কুনাল ঘোষ বলেন, যে ঘটনাটা ঘটেছে, তা আমরা জানতে পারি ইডি সূত্রে। তাদের টুইট এর মাধ্যমে। একটা টাকা উদ্ধার হয়েছে। কিন্তু, এই টাকার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। যার বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি বা তার উকিল এর উত্তর দিতে পারবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আদালতের উপর বিশ্বাস রাখে। তিনি বলেন, যেখানে নোটবন্দী চলছিল, সেখানে এতো টাকা এলো কোথা থেকে। পার্থবাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে দল তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তাই নেবে। তিনি বলেন, আইন আইনের পথে চলবে, কিন্তু যারা আইনের উর্দ্ধে আছেন, সেই শুভেন্দুর কী হবে? ত্রিপুরাতে শিক্ষক নিয়োগ নিয়ে যা হয়েছে, তাও মারাত্মক। কিন্তু সেখানে কী হল? ফিরাদ হাকিম বলেন, বিচার-ব্যবস্থার উপর আস্থা আছে। দোষী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, কিন্তু বিজেপির চক্রান্ত হলে আমরা তা প্রতিহত করবো। প্রসঙ্গত, উল্লখ্য আজ সকালে প্রথমে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ও সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় পার্থ-ঘনিষ্ট বলে পরিচত অর্পিতা মুখোপাধ্যায়কে। দুপুরে পার্থবাবুকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। তার ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া অর্পিতাকে আজ সল্টলেকে ইডি দপ্তরের মহিলা সেলে রাখা হবে। কাল তাকে আদালতে পেশ করা হবে।

No comments:

Post Top Ad

Pages