চেন্নাই: তামিলনাড়ুতে দশম শ্রেণির তিন ছাত্র বছর পনেরোর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই তিন ছাত্র যৌন নিপীড়নের সমস্ত দৃশ্যটি ভিডিও রেকর্ডিং করে শেয়ার করেছিল বলে অভিযোগ। থিট্টাকুডির পুলিশ ইন্সপেক্টর মিস কিরুবা বলেন, "অভিযুক্ত অপরাধীরা, কুড্ডালোর জেলার ওই ছাত্রগুলো মেয়েটিকে ছবি দিয়ে ব্ল্যাকমেল করেছিল এবং তাকে দলের একটি ছেলের বাড়িতে আসার জন্য চাপ দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মেয়েটি সম্প্রতি তার এক বয়ফ্রেন্ড এক সিনিয়র ছাত্রের বাড়িতে তার জন্মদিনের পার্টিতে গিয়েছিল। অভিযুক্ত অপরাধীদের মধ্যে একজন, ছেলেটি এবং মেয়েটির একসঙ্গে একটি ছবি তুলে নেয়। তারপর তাকে ব্ল্যাকমেল করতে থাকে। তাকে ভয় দেখানো এই ছবি তারা তার বাবা-মাকে দেখাবে। এরপর ওরা মেয়েটিকে স্কুলের পিছনে তার বাড়িতে আসতে বলেছিল। সেখানেই তার উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
ভিডিওটি শেয়ার করা হচ্ছে জানতে পেরে মেয়েটি তার মাকে সব কিছু জানায়। এরপর তারা পুলিশে অভিযোগ জানায়। পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং পকসো আইন (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) প্রয়োগ করেছে। নাবালক ছেলেগুলিকে একটি পর্যবেক্ষণ হোমে পাঠানো হয়েছে। কুড্ডালোরের পুলিশ সুপার এস সাকথি গণেশন বলেন, " তিনটি ছেলে তাকে যৌন নিপীড়ন করেছে বলে অভিযোগ করা হয়েছে। চতুর্থ ছেলেটি তাকে তাড়া করার জন্য গ্রেফতার হয়েছে। এর আগেও তার সঙ্গে তার সম্পর্ক ছিল'।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment