Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, July 06, 2022

হিমাচল প্রদেশে মেঘ-ভাঙ্গা বৃষ্টিঃ কমপক্ষে সাতজনের মৃত্যুর আশঙ্কা

 

নিউজ ডেস্কঃ আজ হিমাচল প্রদেশের কুলু জেলায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে পৃথক ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন। জেলার মালানা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২৫ জনেরও বেশি কর্মচারীকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

জেলার মণিকরণে, কমপক্ষে চার জনের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এছাড়াও ভারী বৃষ্টির মধ্যে কুলু জেলার বেশ কয়েকটি স্থানে তিনজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক সুদেশ মোখতা জানিয়েছেন, সকাল ৬টার দিকে কুলু জেলার চাললাল পঞ্চায়েতের চোঝ গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির পর চার থেকে ছয়জন নিখোঁজ রয়েছেন। কুলুর পুলিশ সুপার গুরদেব শর্মা জানিয়েছেন, চোঝে মেঘ ভাঙায় পার্বতী নদীর ওপারের সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চার জন নিখোঁজের খবর পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তল্লাশি অভিযান চলছে।

No comments:

Post Top Ad

Pages