Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, July 05, 2022

ঝাড়খন্ডঃ ডাইনি অপবাদে ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে খুন

এনসিআরবি-র তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২০ সালের মধ্যে এই ধরনের ঘটনায় মোট ৫৯০ জনের মৃত্যু হয়েছে।
রাঁচিঃ ঝাড়খন্ডের গড়ওয়া জেলার চিনিয়ান থানা এলাকার খুরি গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠলো গ্রামবাসীদের বিরুদ্ধে। গ্রামবাসীদের সন্দেহ ওই বৃদ্ধা মহিলাটি একজন ডাইনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনাযর ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মৃত বৃদ্ধার পরিবারের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে অন্তত ২০০ মিটার দূরে ওই মহিলাকে জোর করে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে পাঁচ জন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর পেয়েই পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশ এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।

No comments:

Post Top Ad

Pages