ভুবনেশ্বর, ভয়েস ৯ঃ এ আই এম এস এর পক্ষ থেকে জানানো হয় পার্থ চ্যাটার্জীর বুকে কোনো সমস্যা নেই, তবে ক্রনিক কিছু রোগ রয়েছে। এ জন্য হাসপাতালে ভর্তি থাকার কোন প্রয়োজন নেই। উল্লেখ্য, ক্যালকাটা হাইকোর্টের নির্দেশ এখানে গঠিত হয়েছে, ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। আদালতের নির্দেশে বিকাল ৩ টের মধ্যে কথা ছিল রিপোর্ট দেওয়ার। এদিন বিকালে এ আই এম এস এর পক্ষ থেকে সাংবাদিকদের এ কথা জানিয়ে দেওয়া হল। ইডি এর আগে পার্থবাবুর এস এস কে এম এ ভর্তি হওয়ার ব্যাপারে অভিযোগ তুলে ক্যালকাটা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রবিবার।
ক্যালকাটা হাইকোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দিয়েছিল, এস এস সি চাকরি কেলেঙ্কারিতে জড়িত পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে সোমবার ভোরেই এয়ার অ্যাম্বুলেন্সে করে এইমস ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে। সেইমতো তাকে সকাল ৮ তার আগেই দমদম এয়ারপোর্টে নিয়ে আসা হয় এস এস কে এম হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে। তার সঙ্গে আছেন ইডি আধিকারিক, এস এস কে এম এর চিকিৎসকও।
আদালত নির্দেশ দিয়েছিল, পার্থবাবুকে সোমবার বিকেল ৪টেয় ভার্চুয়াল মোডের মাধ্যমে কলকাতার একটি বিশেষ ইডি আদালতে হাজির করতে হবে। বিচারপতি সৈকত চৌধুরী নির্দেশ দেন, "তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, ২৫ জুলাই, ২০২২-এর ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে করে অভিযুক্তকে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যেতে হবে। নিম্ন আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে ইডি-র দায়ের করা একটি পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে তিনি এই আদেশ দেন। বিচারপতি চৌধুরী নির্দেশ দেন যে এইমস, ভুবনেশ্বর কর্তৃপক্ষ কার্ডিওলজি, নেফ্রোলজি, এবং এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল অভিযুক্তকে ডাক্তারি পরীক্ষা করবে। ভুবনেশ্বরের এইমস-কে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারা যেন একটি রিপোর্ট তৈরি করে তদন্ত কর্মকর্তা ও এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল অফিসারের হাতে প্রতিলিপি তুলে দিতে হবে। এই রিপোর্টের প্রতিলিপি সোমবার বিকেল ৩টার মধ্যে তাঁর আইনজীবীর হাতেও তুলে দিতে হবে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment