অভিযুক্ত বাবা জানান, এক যুবকের সঙ্গে তাঁর মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি রেগে গিয়ে তাঁর গলা কেটে দেন। পুলিশ বাবাকে গ্রেফতার করেছে।ভয়েস৯ ডেস্ক: উত্তর প্রদেশের ফিরোজাবাদে এক বাবা তার মেয়েকে গলা কেটে হত্যা করেছে। জানা গেছে, বাড়িতে এক যুবকের সঙ্গে মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখেছিলেন বাবা, যা তিনি সহ্য করতে পারেননি। রাতে ঘুমের মধ্যে বাবা করাত দিয়ে মেয়ের গলা কেটে দেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে। অপ্রাধ লুকানোর জন্য মেয়েটির বাবা তার প্রতিবেশীদের জানায়, তার মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ যখন মৃতদেহটি দেখে, তারা বুঝে যায় এটা আত্মহত্যার ঘটনা নয়, খুন। এরপর পুলিশ মেয়েটির বাবাকে চেপে ধরে। পুলিশের চাপে শেষপর্যন্ত সব কবুল করেন মেয়েটির বাবা। জানান, মেয়েকে অন্য যুবকের সঙ্গে রাতের বেলা আপত্তিকর অবস্থায় দেখে রাগ সামলাতে পারেন নি। তাই তিনি তাকে করাত দিয়ে গলা কেটে খুন করেছেন। পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, July 16, 2022
উত্তরপ্রদেশ বাবা করাত দিয়ে গলা কাটলো ঘুমন্ত মেয়ের
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment