Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, July 16, 2022

মোদীভক্তদের সমস্যা তাঁরা অর্ধশিক্ষিতের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন নাঃ প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লিখেছেন, 'টুইটারে মোদীভক্তদের সমস্যা হল, তাঁরা অর্ধশিক্ষিতদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। আর আমি পিএইচডি। আর আমি যে টুইটগুলি করি তা জ্ঞান-ভিত্তিক। করুণাময়!'' তিনি টুইটে অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদীর অন্ধ কর্মচারী রয়েছে যারা টাকা নিয়ে আমাকে গালিগালাজ করে কিন্তু আমি আমার নিজের টুইট করি। আমার টুইটারে ফলোয়ারের সংখ্যা ১০.৭ লক্ষ। আর ওদের ১০-২০টা ফলোয়ার এই গালিগালাজের কাজগুলো করে। এই প্রথম যে টুইটে সুব্রহ্মণ্যম স্বামী বিজেপিকে নিশানা করেছেন, তা নয়, এর আগেও তিনি নিজের বক্তব্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করেছেন। চলতি বছরের ২৩ মে তিনি একটি টুইটে লেখেন, টুইটারে মোদী ও আমার মধ্যে পার্থক্য হল, অন্ধ ভক্ত ও গন্ধ ভক্ত। গন্ধ ভক্তদের টাকা দিয়ে রাখা হয়েছে, আমাকে ও আমার পরিবারকে অপমানজনক কথা বলার জন্য।

No comments:

Post Top Ad

Pages