Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, July 06, 2022

ছত্তীসগঢ়: জাঞ্জগির-চম্পায় ৫৫ বছর বয়সী এক বিধবাকে তার বাড়িতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা

জাঞ্জগিরঃ দিল্লির নির্ভয়া কাণ্ডের চেয়েও ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইলো ছত্তিসগঢ। পুলিশ সূত্রে জানা গেছে, জাঞ্জগির-চম্পায় ৫৫ বছর বয়সী এক বিধবাকে তার বাড়িতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার গোপনাঙ্গে একটি ফ্রাইং প্যানের হ্যান্ডেল ঢুকিয়ে দেওয়া হয়, তাঁর পাঁজর ভেঙে দেওয়া হয়। যদিও ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল, সে শুধু বৃদ্ধা বিধবাকে যৌন নিগ্রহই করেনি, নির্ভয়ার মতো বর্বরোচিত ভাবে নির্যাতিতাকে খুনও করেছে। ছত্তীসগঢ় বিজেপির মহিলা সেল এই ঘটনার প্রতিবাদে এক দিনের বিক্ষোভ প্রদর্শন করবে। বিজেপির মহিলা সেলের পক্ষ থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে গত ৩৭ মাসে রাজ্যে ৫,১৫৩ টি যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত করা হয়েছে যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করে। প্রসঙ্গত উল্লেখ্য, এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, ধর্ষণ মামলায় জাতীয় ক্ষেত্রে ছত্তীসগঢ় ষষ্ঠ স্থানে রয়েছে।

No comments:

Post Top Ad

Pages